হিসাববন্ধু অ্যাপ ব্যবহার করার মাধ্যমে আপনি এই ব্যবহারের নিয়মাবলী ও শর্তাবলীর সাথে সম্পূর্ণ সম্মত বলে বিবেচিত হবেন।
হিসাববন্ধু অ্যাপে যেকোনো প্রকার আয়-ব্যয়, কাস্টমার বাকি বা ইনভেন্টরি এন্ট্রি করার পূর্ণ নিয়ন্ত্রণ ব্যবহারকারীর হাতে। ব্যবসায়ী কর্তৃক ভুল ইনপুট দিলে ফলাফলও তদনুযায়ী প্রদর্শিত হবে।
অ্যাপটি অফলাইনে কাজ করতে সম্পূর্ণ সক্ষম। তবে ফোন চুরি বা নষ্ট হওয়া থেকে স্থায়ী সুরক্ষা পেতে ব্যবসায়ীদের নিয়মিত ক্লাউড সিঙ্ক ফিচারটি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।
অ্যাপের নতুন ফিচার ও সিকিউরিটি বৃদ্ধির প্রয়োজনে যে কোনো সময় এই শর্তাবলীতে পরিবর্তন আনা হতে পারে।